বর্ষার কক্সবাজার—অন্যরকম এক অনুভূতি-Rainy vibes in Cox's Bazar-Where Rain Meets the Sea

 

বর্ষায় কক্সবাজারের রূপই আলাদা। এই রোদ এই বৃষ্টি। সাগরের উপরে ভেসে আছে কালো-নীলচে মেঘের সারি সারি ভেলা। উত্তাল বিক্ষুদ্ধ জলরাশি, অনবরত মাথা কুটে মরছে বালুকা বেলায়। চুল উড়িয়ে দেওয়া মাতাল হাওয়া। সাগরের নোনা হাওয়ায় আর্দ্র মন । বৃষ্টি ধোঁয়া সবুজ প্রকৃতি।
 
                     

 
 

 
 সৈকতে ৩ নং বিপদ সংকেত। লাল পতাকা পত পত করে উড়ছে। সু-গন্ধা বীচে শ’খানেক লোক এদিক ও দিক ঘুরছে। ওয়াচ-টাওয়ার থেকে মাইকে ঘোষনা, সমুদ্রের গভীরে না যাওয়ার জন্য। তাও অতি আবেগী দু-একজন সাগরের একটু গভীরে গিয়ে জলকেলি করছে। বিপদসীমা পার হলেই বাঁশি। 
 
 
 
Shughondha beach,Cox's Bazar

 
প্রায় পর্যটক শূন্য কক্সবাজার। হকারদের ব্যবসা মন্দ। বীচ ফটেগ্রাফারদের ইতস্তত ঘোরাঘুরি আর আকুতি। সৈকতে জীপ আছে, ঘোড়া আছে, হকার আছে কিন্তু কাষ্টমার নাই । বেজার মুখ। রুজি-রোজগার নেই। অফ-সিজন বলে হোটেলে হোটেলে ডিসকাউন্টা-এর ছড়াছড়ি। আপ-টু ৬৫%।পওসী,কুটুম্ববাড়ী,পালংকি রেস্তোরাগুলো প্রায় ফাঁকা। অন্য সময়ে জায়গা মেলা ভার। কাঁধের উপর দাড়িয়ে থাকা কাষ্টমার নাই। প্রায় জনশূন্য বৃষ্টিভেজা রাস্তা,ডলফিন মোড় ঘিরে বাস আর অটোর সামান্য জটলা । নাছোড় বান্দা বৃষ্টি সংগ ছাড়ছে না । ভেজা মন । কাভি খুশি,কাভি গাম-মুড শুইং! 
 
Cox's Bazar skyline

 
 বর্ষা-প্রেমিকরা, তথা-কথিত আবহওয়ার পূর্বাভাস আর ফেসবুকে ঝড়-অতি বৃষ্টির গুজব উড়িয়ে দিয়ে চলে এসেছে। কেউ একা, কেউ দোকলা আর কেউবা পরিবারসহ। 
 

 
 
শুধু ঘরে বসে 'বাদলো দিনেরও প্রথমও কদমো ফুল' গান শুনলে হবে না, সাহস করে বের হতে হবে। প্রকৃতির মাঝে অবগাহন করতে, বৃষ্টির টিপ টিপ ছন্দে দুর-অতীতে হারিয়ে যেতে, মাতাল হাওয়ায় চুল উড়িয়ে দিতে অথবা প্রিয়জনকে না বলা কথা বলতে  আপনাকে একবার আসতেই হবে এই কক্সবাজারে। 
 
 

Cox's Bazar Has a Different Charm During the Monsoon

Cox's Bazar takes on an entirely different beauty in the rainy season. One moment the sun shines, the next it's pouring. Rows of dark bluish clouds drift across the sky above the sea like floating rafts. Restless, turbulent waves crash relentlessly onto the sandy shore. The intoxicating sea breeze sends your hair dancing in the wind, while the salty air fills your heart with a strange sense of calm. Rain-washed greenery surrounds everything, wrapped in a dreamy mist.

Danger Signal No. 3 is hoisted along the beach. Red warning flags flutter fiercely in the wind. At Sugandha Beach, a few hundred visitors wander about despite the weather. From the watchtower, repeated announcements echo through loudspeakers, urging everyone not to venture into deep water. Still, a handful of thrill-seekers ignore the warnings, wading farther into the sea for a splash. The moment they cross the safety line, the lifeguards' whistles pierce the air.

It's almost an off-season scene in Cox's Bazar. The beaches are sparsely populated, and business is slow for the hawkers. Beach photographers roam around hopefully, trying to attract customers. The jeeps are there, the horses are there, the vendors are there—but the tourists are not. Their faces tell the story of a difficult season with little income.

Hotels are offering discounts of up to 65%, making this one of the best times to visit. Popular restaurants like Poushee, Kutumb Bari, and Palongki, usually packed with diners, now sit almost empty. During peak season, getting a table can be a challenge. Today, there are no waiting crowds.

The rain-soaked streets are nearly deserted. Around Dolphin Mor, only a few buses and auto-rickshaws create a small cluster of traffic. The stubborn rain refuses to stop. The heart grows wet with emotion—sometimes happy, sometimes melancholic, like a constant swing of moods.

Yet lovers of the monsoon have ignored gloomy weather forecasts and social media rumors of storms and heavy rain. They have come anyway—some alone, some with friends, and others with their families.

It's not enough to stay home listening to "Badolo Dinero Prothomo Kodom Phool." Sometimes, you simply have to step outside. To immerse yourself in nature, to lose yourself in the gentle rhythm of falling rain, to let the wild sea breeze play with your hair, or to finally say the words you've never been able to tell someone you love.

This monsoon, come to Cox's Bazar at least once—and experience its magic for yourself.

 

World cup Football 2026 live and scoreboard

The FIFA World Cup 2026 is delivering thrilling knockout-stage football, with fans around the world following every goal, save, and dramatic finish in real time. Stay updated with the latest live scores, match results, fixtures, and tournament standings as the world's best national teams compete for football's biggest prize. Today's schedule features exciting Round of 32 clashes, including Spain vs Austria, Portugal vs Croatia, and Switzerland vs Algeria, with every match carrying huge stakes as teams battle for a place in the next round. Whether you're tracking live scoreboards, match statistics, or upcoming fixtures, following the FIFA World Cup 2026 ensures you never miss a moment of the action. Recent knockout results have already seen England, France, Brazil, Belgium, Mexico, and the United States advance after impressive performances, setting up an exciting path toward the Round of 16. 

 


 





২০২৬ সালের জেন-জি ট্রেন্ড: অবশ্যই জানা উচিত ৫০টি জনপ্রিয় শব্দ-50 Gen Z Words You Need to Know in 2026

Gen Z (Generation Z) বাংলায় বলা যায়:

"জেনারেশন জেড" বা "নতুন প্রজন্ম"

সাধারণভাবে, ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী মানুষদের Gen Z বলা হয়।

 

Gen Z

বাংলা অর্থে:

Gen Z হলো এমন একটি প্রজন্ম যারা ইন্টারনেট, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্রযুক্তির সঙ্গে বড় হয়েছে।

উদাহরণ:

  • "বর্তমান Gen Z নতুন নতুন ট্রেন্ড দ্রুত গ্রহণ করে।"
  • "Gen Z-এর ভাষা ও সংস্কৃতি আগের প্রজন্মের তুলনায় অনেক আলাদা।"

সংক্ষিপ্ত অর্থ:
Gen Z = ডিজিটাল যুগে বেড়ে ওঠা তরুণ প্রজন্ম।

নিচে Gen Z–দের মধ্যে জনপ্রিয় ৫০টি ট্রেন্ডিং স্ল্যাং/ইন্টারনেট শব্দ ও তাদের সংক্ষিপ্ত বাংলা অর্থ দেওয়া হলো:

শব্দঅর্থ
1. Rizzআকর্ষণ করার ক্ষমতা
2. Deluluঅবাস্তব কল্পনায় থাকা
3. Pookieআদরের মানুষ
4. Baddieস্টাইলিশ ও আত্মবিশ্বাসী ব্যক্তি
5. No Capসত্যি কথা
6. Capমিথ্যা কথা
7. Slayদারুণ করা
8. Ateঅসাধারণ করেছে
9. Ate and Left No Crumbsএকদম নিখুঁত করেছে
10. Vibeপরিবেশ বা অনুভূতি
11. Vibingমজা করে সময় কাটানো
12. Moodআমার মনের অবস্থার সাথে মিলে
13. Cringeবিব্রতকর
14. Susসন্দেহজনক
15. Teaগসিপ বা খবর
16. Spill the Teaখবর বলো
17. Flexদেখানো বা গর্ব করা
18. Glow Upচেহারা/জীবনের উন্নতি
19. Lowkeyএকটু গোপনে
20. Highkeyপ্রকাশ্যে বা জোর দিয়ে
21. Ghostingহঠাৎ যোগাযোগ বন্ধ করা
22. Simpকাউকে অতিরিক্ত পছন্দ করা
23. NPCনিজস্ব চিন্তা না থাকা ব্যক্তি
24. Main Characterনিজেকে গল্পের নায়ক ভাবা
25. Side Questমূল কাজের বাইরে কিছু
26. Betঠিক আছে
27. Bussinখুব ভালো
28. Midমোটামুটি
29. Fireদুর্দান্ত
30. Litজমজমাট
31. Dripস্টাইলিশ পোশাক
32. Fit Checkপোশাক দেখানো
33. Cookedবিপদে পড়া
34. Let Him Cookতাকে কাজ করতে দাও
35. Wজয় বা ভালো কাজ
36. Lব্যর্থতা
37. W Rizzচমৎকার আকর্ষণ ক্ষমতা
38. L Takeখারাপ মতামত
39. Sigmaস্বাধীনচেতা ব্যক্তি
40. Alphaনেতৃত্বদানকারী ব্যক্তি
41. Betaঅনুগামী ব্যক্তি
42. Auraব্যক্তিত্বের প্রভাব
43. Aura Pointsসম্মান বা ইমপ্রেশন
44. Touch Grassবাইরে গিয়ে বাস্তব জীবন দেখো
45. FOMOকিছু মিস করার ভয়
46. YOLOজীবন একবারই
47. Stanভক্ত হওয়া
48. Goatসর্বকালের সেরা
49. Skibidiমিম-ভিত্তিক অর্থহীন মজার শব্দ
50. Brainrotকোনো বিষয় নিয়ে অতিরিক্ত আসক্তি

বাংলাদেশি Gen Z-দের কিছু জনপ্রিয় Banglish উদাহরণ:

  • "এই ভিডিওটা pure brainrot!"
  • "ভাই, আজকে তোমার drip মারাত্মক!"
  • "No cap, তুমি একদম slay করছো।"
  • "ওর rizz দেখে সবাই অবাক।"
  • "এই opinionটা pure L take."

এগুলো ২০২৫–২০২৬ সালের সোশ্যাল মিডিয়া, TikTok, Instagram ও gaming culture-এ সবচেয়ে বেশি ব্যবহৃত Gen Z শব্দগুলোর মধ্যে রয়েছে।


 


বাংলাদেশের ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ: কেন এত আলোচনায় এই সাদা মহিষ? Meet Bangladesh's Famous 'Donald Trump' Buffalo: Why the Rare Albino Buffalo Went Viral

বাংলাদেশে সম্প্রতি একটি বিরল সাদা বা অ্যালবিনো মহিষ (Rare Albino Buffalo) বেশ আলোচনায় এসেছে, যার নাম রাখা হয়েছে Donald Trump। নামটি দেওয়া হয়েছে তার কপালের সামনে থাকা সোনালি-হলদে চুলের ঝুঁটির কারণে, যা অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর চুলের স্টাইলের মতো মনে হয়েছে।

Bangladesh's Famous 'Donald Trump' Buffalo

মহিষটি প্রায় ৭০০ কেজি ওজনের এবং বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকার একটি খামারে লালন-পালন করা হচ্ছিল। ঈদুল আজহার আগে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং অনেক মানুষ শুধু মহিষটিকে দেখতে ও ছবি তুলতে খামারে ভিড় জমায়।

প্রথমে মহিষটিকে কোরবানির জন্য বিক্রি করা হয়েছিল। কিন্তু ব্যাপক জনআগ্রহ ও নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে। পরে ক্রেতাকে টাকা ফেরত দেওয়া হয় এবং মহিষটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

খামারের মালিক জানান, অ্যালবিনো মহিষ খুবই বিরল এবং এদের বিশেষ যত্নের প্রয়োজন হয়। ভাইরাল (Bangladesh Viral Animal) হওয়ার পর "ডোনাল্ড ট্রাম্প" নামের এই মহিষটি দেশ-বিদেশের সংবাদমাধ্যমেও ব্যাপকভাবে প্রচার পায়। 

কেন এত বিশেষ?

  • এটি একটি অ্যালবিনো (Albino) মহিষ, অর্থাৎ শরীরে রঙ তৈরির জন্য প্রয়োজনীয় মেলানিন খুব কম। তাই এর গায়ের রং সাদা-ক্রিম এবং নাক ও চোখের চারপাশে হালকা গোলাপি আভা দেখা যায়।
  • বাংলাদেশে অ্যালবিনো মহিষ অত্যন্ত বিরল। সাধারণত মহিষের রং কালচে বা গাঢ় হয়।

নাম "Donald Trump" কেন?

  • খামার মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই প্রথম এই নাম দেন।
  • মহিষটির কপালের সামনে ঝুলে থাকা সোনালি-হলুদ চুল অনেকের কাছে Donald Trump–এর বিখ্যাত হেয়ারস্টাইলের মতো মনে হয়েছে।

আকার ও বয়স

  • ওজন প্রায় ৭০০ কেজি (১,৫০০ পাউন্ডের বেশি)
  • বয়স প্রায় ৪ বছর

বিশেষ যত্ন

মালিকের মতে:

  • দিনে ৪ বার গোসল করানো হতো
  • দিনে ৪ বার খাবার দেওয়া হতো
  • অ্যালবিনো প্রাণী হওয়ায় রোদ ও তাপের ব্যাপারে বেশি সতর্ক থাকতে হয়।

ভাইরাল হওয়ার পর কী ঘটেছিল?

  • ঈদুল আজহার আগে হাজার হাজার মানুষ মহিষটিকে দেখতে খামারে ভিড় করেছিল।
  • অনেক কনটেন্ট ক্রিয়েটর ভিডিও বানিয়েছে, সেলফি তুলেছে।
  • সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও খবর হয়।

শেষ পর্যন্ত কী হলো?

  • মহিষটি কোরবানির জন্য বিক্রি হয়ে গিয়েছিল।
  • পরে জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকির কারণে সরকার হস্তক্ষেপ করে।
  • ক্রেতাকে টাকা ফেরত দেওয়া হয়।
  • মহিষটিকে ঢাকার Bangladesh National Zoo-এ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে এটি সংরক্ষণ করা যায় এবং মানুষ দেখতে পারে।

মজার তথ্য

অনেক বিদেশি সংবাদমাধ্যম শিরোনাম করেছিল যে "Trump-এর মতো চুল" শেষ পর্যন্ত এই মহিষটির জীবন বাঁচিয়ে দিয়েছে। কারণ সাধারণ একটি কোরবানির পশু থেকে এটি কয়েক দিনের মধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক আকর্ষণে পরিণত হয়েছিল।


আমার বই সংগ্রহ -My book collection

 সেই ছোট বেলা থেকে আমার বই পড়ার অভ্যাস। জন্মের পর থেকেই বাসায় দেখেছি বই আর বই ! যখন ক্লাস  এইটে পড়ি,তখন প্রতিদিন বিকালে নীলক্ষেতে যাওয়া ছিল আমার অভ্যেস। পুরানো-নতুন  বই ছিলো আমার চোখে মনি-মুক্তা। প্রতিদিন কিছু না কিছু বই কিনতাম ।  কিছু পড়তাম, কিছু পড়তাম না। সাজিয়ে রাখতাম সেল্ফ-এ ।  আজ আমার সংগ্রহে আছে  প্রচুর বই।  এখানে বইগুলোর একটি তালিকা দিলাম। তালিকাটি  আপডেট করা হবে নিয়মিত। 



 

১.ক্রাভেন ম্যানর-ডার্সি কোটস( Craven Manor by Darchy Coates)-ভাষান্তর-অসীমা দত্ত-অনিন্দ্য প্রকাশ 

২.আত্তরঙজেব: বির্তকের অন্তরালে (Aurangzeb:The Man and the Myth: Audrey Truschke) অড্রি ট্রসকে -প্রজন্ম পাবলিকেশন।

৩.আসমান-লতিফুল ইসলাম শিবলী-নালন্দা 

৪.ইতিহাসের স্বপ্নভংগ-সুনীল গঙোপাধ্যায়

৫.কয়েদী ৩৪৫-সামি আলহায-প্রজন্ম

৬.মানুষকে মোটিভেট করার ১০০ উপায়- স্টিভ চ্যান্ডলার ও  স্কট রিচার্ডসন-কেন্দ্রবিন্দু

৭.তোপসের নোটবুক-কৌশিক মজুমদার-বুক ফার্ম

৮.আদর্শ হিন্দু-হোটেল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-দে’জ পাবলিশিং

৯.বুদ্ধদেব বসুর প্রবন্ধসমগ্র ১: পশ্চিমবংগ বাংলা একাদেমি

১০.জিন-এম.জে.বাবু-গ্রন্হরাজ 

১১.সবার জন্য আইন-এ কে আজাদ উজ্জ্বল-অবসর

১২.অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন-আমান উল্লাহ সরকার-কে এম টিপু সুলতান-কলি প্রকাশনী

১৩.যবনিকা-নাজিম উদ দৌলা-প্রিমিয়াম পাবলিকেশন্স

১৪.ছাদে বাগান-মৃত্যুন্জয় রায়-প্রান্ত প্রকাশন

১৫.কিছু বিশ্বাসের বাহ্যিক পুনর্বিবেচনা-আহমদ শরীফ-আগামী প্রকাশনী

১৬.অপরাধ বিজ্ঞান-প্রবীর ঘোষ-দে’জ পাবলিশিং

১৭.হরিশংকর ২৫-হরিশংকর জলদাসজ্ঞানকোষ প্রকাশনী

১৮. দলিল যার জমি তার     কে.এম.টিপু সুলতান-মোক্তাদির হোসেন-খাইরুল কবির-কলি প্রকাশনী

১৯. কুহেলিকা-নাজিম উদ দৌলা-প্রিম্রিয়াম পাবলিকেশন্স 

২০. দারোগার দপ্তর 1,2,3 -শ্রীপ্রিয়নাথ মুখোপাধ্যায়-সম্পাদনা:অরুণ মুখোপাধ্যায়-পুনশ্চ 

২১. আমি সিরাজের বেগম-শ্রী পারাবাত-আকাশ

২২. রহস্যে ঘেরা ইনকা সভ্যতা-এনায়েত রসুল-আকাশ 

২৩. ব্ল্যাক লিস্ট- কাজী মায়মুর হোসেন-সেবা প্রকাশনী

২৪. অগ্নিনিরয়-কৌশিক মজুমদার-বুক ফার্ম

২৫, নীবারসপ্তক-কৌশিক মজুমদার-বুক ফার্ম

২৬. সূর্যতামসী-কৌশিক মজুমদার-বুক ফার্ম  

২৭.দ্য হলোকাস্ট ইন্ডাস্ট্রি-নরম্যান ফিন্কেলস্টাইন-রাগিব হাসান ফাহিম-ফাউন্টেন পাবলিকেশন 

২৮. মিল্টন রচনাবলী-আতিকা ফাইরুজ-এশী পাবলিকেশন

২৯. স্মৃতিকথায় ঢাকা বিশ্ববিদ্যালয়-মুহাম্মদ জাহাংগীর-মাওলা ব্রাদার্স

৩০. রক্তাক্ত দিনগুলো ১৯৭৫-৮১- এম সাখাওয়াত হোসেন-প্রথমা 

৩১. প্রিজনারস অভ জিয়োগ্রাফি-টিম মার্শাল-সূর্যোদয়

৩২. রহস্যে ঘেরা মায়া সভ্যতা-এনায়েত রসুল-আকাশ 

৩৩.রহস্যে ঘেরা মহেন্জোদারো- এনায়েত রসুল-আকাশ

৩৪. চম্পা হাউজ-নাজিম উদ দৌলা-প্রিমিয়াম পাবলিকেশন্স

৩৫.কলকাতার রাত্রি রহস্য-হেমেন্দ্রকুমার রায়-বুক ফার্ম 

৩৬. ট্রয় থেকে ইরাক( দুনিয়া কাঁপানো যুদ্ধ)-সাহাদত হোসেন খান- রাবেয়া বুক্স

৩৭. ১১ টি নভেলা প্রথম খন্ড-শেখ আবদুল হাকিম-সালমা বুক ডিপো

৩৮. পার্শিয়ান ট্রেজার ১ও ২-কাজী আনোয়ার হোসেন

৩৯. নন্দনতত্ত্ব-সৈয়দ মনজুরুল ইসলাম-কথা প্রকাশ

৪০. চাবি কাঠির খোঁজে ( নতুন আলোকে জীবনানন্দের ‘বনলতা’-আকবর আলি খান-প্রথমা

৪১. রেড সুলতান-মুহাম্মদ জাহিদ হোসাইন-এশিয়া পাবলিকেশনস

৪২. অলীক মানুষ-সৈয়দ মুস্তাফা সিরাজ-দে’জ 

৪৩. ধর্ম ও নৈতিকতা-মুজিব রহমান-নিয়ন 

৪৪.সৈয়দ মুজতবা আলী রচনাবলী-১ম খন্ড-স্টুডেন্ট ওয়েজ

৪৫.ভোলগা থেকে গংগা-রাহুল সাংকৃত্যায়ন-সূর্যোদয়

৪৬.ভয় সমগ্র-মনোজ বসূ-সফা প্রকাশনী   

৪৭.১৯৭১ ভারতের বাংলাদেশ যুদ্ব-মহিউদ্দিন আহমদ-প্রথমা

৪৮. শান্তিবাহিনী গেরিলা জীবন-গোলাম মোর্তোজা-সময় প্রকাশন 

৪৯. ইতিাসের ইতিহাস-গোলাম আহমেদ মোর্তজা-স্বরলিপি প্রকাশন

৫০.হোমসনামা-কৌশিক মজুমদার-বুক ফার্ম

৫১. অপরাধের আঁতুড়ঘর-মালিহা তাবাসসুম-তাম্রলিপি

৫২. মনোবিশ্লেষণ:সমান্তরাল স্বৈরশাসক এবং স্যাডিজম-ডা.মালিহা তাবাসসুম

৫৩.ইশ্বর ধর্ম দর্শন-মুজিব রহমান-নিয়ন

৫৪.  ব্রাম স্টোকার গল্প সমগ্র-ব্রাম স্টোকার-অর্নিবাণ ভট্টাচার্য্য,নিঝুম

৫৫.আজব ও জবর-আজব অর্থনীতি-আকবর আলি খান-প্রথমা

৫৬.মৌর্য যুগের ভারতবর্ষ-ইরফান হাবিব,বিবেকানন্দ ঝা-আকাশ

৫৭. মহাতীর্থের শেষ যাত্রী ( তিব্বত)-ভূ-পর্যটক বিমল দে-দে বুক স্টোর্স 

৫৮. সেহেরা সে সমন্দর তক-উমর আজ্জাম খোরাসানি-কালান্তর প্রকাশনী

৫৯. ভয় ও ভৌতিক সমগ্র-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-সূর্যোদয় প্রকাশন

৬০. আদিবাসী জনজাতির ইতিহাস-রণজিৎ দেব-পারুল বই 

৬১. বাংলায় সাম্প্রদায়িক দাংগা-১৯০৫-১৯৪৭-সুরন্জন দাস-কে পি বাগচী অ্যান্ড কোম্পানী

৬২. বর্গি এলো দেশে-আমীরুল ইসলাম ফুআদ-বাতায়ন

৬৩. দ্য ফিউচার অব জিওগ্রাফি-টিম মার্শাল-শুভ্র আহসান-ইউনিভার্স আফ্রাইন

৬৪. ব্যাংকিং জিঙাসা-জাহিদ হাসান শুভ ও অন্তুু চৌধুরী-সহজ লানিং প্রকাশনা

৬৫. সুদূরের পিয়াসী-ভূ-পর্যটক বিমল দে-অখন্ড-নবপ্রেস প্রাঃলিঃ

৬৬. কাব্বালাহ-ইহুদি জাতির গোপন বৃক্ষ-কাজী ম্যাক-শাম্স টি পাবলিকেশন,গাজীপুর

৬৭. মিথেরা যেখানে শ্বাস নেয়-এস এম নিয়াজ মাওলা-গ্যান কোষ প্রকাশনী

৬৮. উত্তর মেরু দক্ষিণ মেরু- ভূ-পর্যটক বিমল দে-পরিব্রাজক

৬৯. দি এনার্কি ( The Anarchy by William Dalrymple) উইলিয়াম ড্যালরিম্পেল)-আনোয়ার হোসেন মন্জু-ওৗতিহ্য

৭০. কিং সোলাইমান (আ,) এবং ৭২ জিন-শয়তানের গল্প-কাজী ম্যাক-বেনজিন প্রকাশন

৭১. ক্যাকটাস ও বনসাই-সুবিমল চন্দ্র দে-আনন্দ 

৭২. লালন মত লালন পথ-আজাদুর রহমান-অন্বেষা প্রকাশন

৭৩. অলৌকিক গল্প সমগ্র-তারাশঙ্কর-কুহক

৭৪. ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং  ( Effective Method of Digital Marketing) -তাজবীর সজীব-বাবুই

৭৫. জামালপুর জেলার মুক্তিযুদ্বের ইতিহাস-রজব বকশী-গতিধারা 

৭৬.রেবেকা-ড্যাফনে দু মরিয়ে  ( Rebecca by Daphne du maurier) -আমিনুল ইসলাম ও জাওয়াদ উল আলম-সফা প্রকাশনী

৭৭. কেন আমি ইহুদি নই  ( Based on How I Stopped Being a Jew by Shlomo Sand)-শ্লোমো স্যান্ড-ইয়াসিন আরাফাত-ফাউন্টেন

৭৮. ডার্ক সাইকোলজি সিক্রেট্স -Dark Psychology Secrets) - উইলিয়াম কুপার-কাজী আবুল মারুফ-এশিয়া পাবলিকেশন

৭৯. এভারেস্ট চূড়ায় তেনজিং-জেমস র‌্যামজে উলম্যান-এনায়েত রসুল-আকাশ

৮০.  দ্য হলোকাস্ট ইন্ডাস্ট্রি-নরম্যান ফিন্কেলস্টাইন-রাগিব হাসান ফাহিম-ফাউন্টেন পাবলিকেশন

৮১. ক্যামিল-পিয়ের লেমেইত- ( Camille-Pere Lemaitre) -আফনান নিবিড়-বাতিঘর

৮২. ভ্যাম্পায়ার ডায়েরিস -এল.জে. স্মিথ  (The Vampire Diaries by L.J.Smith) -বশীর বারহান, তাহমিনা সানি-বিজয় প্রকাশ

৮৩, অলৌকিক গল্পসমগ্র-শরদিন্দু বন্দোপাধ্যায়-বর্ণায়ন

৮৪. জিজ্ঞাসা ও অন্বেষা-আহমদ শরীফ-আগামী প্রকাশনী

৮৫. ঘরে বসে আয় করুন-জয়িতা ব্যানার্জি-তাম্রলিপি  

৮৬. জাসদের উত্থান পতন:অস্হির সময়ের রাজনীতি-মহিউদ্দিন আহমদ-প্রথমা

৮৭. মিশরসভ্যতা সমগ্র-ড. সুবীর বন্দ্যাপাধ্যায়-আকাশ

৮৮. বাঙালীর ধর্মচিন্তা-মোহাম্মদ আবদুল হাই-সূচীপত্র 

৮৯. মাস্টারিং এস ই ও  ( Mastering SEO) -মাজহারুল হক-সমগ্র প্রকাশন

৯০. অলৌকিক সমগ্র-গজেন্দ্রকুমার মিত্র-মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃলিঃ

৯১. ফিহা সমীকরণ-হুমায়ূন  আহমেদ-আফসার ব্রাদার্স

৯২. পার্বত্য চট্টগ্রাম শান্তীবাহিনী জিয়া হত্যা মনজুর খুন-মহিউদ্দিন আহমদ-প্রথমা

৯৩. নূহ নবীর হারানো নৌকার সন্ধানে  ( The lost ship of Noah : In search of the ark at ararat by Charles Berilitz) -চার্লস বেরলিজ-কাজী আখতারউদ্দিন

৯৪. সম্মোহনের  A টু  Z-প্রবীর ঘোষ-দে’জ পাবলিশিং

৯৫. ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার-ফ্রাসোয়া বার্নিয়ের-বিনয় ঘোষ-এতিহ্য

৯৬.  থ্রি : টেন  এ এম-নিত ক পিরোগ  - 3:10 AM by Nick Pirog-সালমান হক-বাতিঘর প্রকাশনী

৯৭. নাস্তিক পন্ডিতের ভিটা,অতীশ দীপংকরের পৃথিবী-সন্মা ত্রা ন্দ-ধানসিড়ি

৯৮. আমি জানি তুমি মিথ্যা বলছ-তওীফক মাহবুব চৌধুরী-সিপিএল

৯৯. নবাব সলিমুল্লাহ ও তাঁর সময়-সৈয়দ আবুল মকসুদ-প্রথমা

১০০. লাল সন্ত্রাস,সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি-মহিউদ্দিন আহমদ-বাতিঘর 

১০১. আইসিসের কবলে দিনগুলি-সামির-মুহাইমিনুল ইসলাম অন্তিক-স্বরে-অ

১০২. অলৌকিক গল্প সংকলন-নারায়ন গঙ্গোপাধ্যায়-কুহক 

১০৩. অতিপ্রাকৃতের সন্ধানে-আব্দুল্লাহ ইবনে মাহমুদ-ছায়াবিথী

১০৪.ব্লাডলাইন-জেমস রলিন্স ( Bloodline by James Rollins)-মো. ফুয়াদ আল ফিদাহ-বিবিওফাইল

১০৫. দ্য আইজ অব ডার্কনেস-ডিন কুন্তজ (The Eye of Darkness) -কাজী ম্যাক,মারুফ বিল্লাহ-নয়েস পাবলিকেশন

১০৬ . প্রবাদ -সংস্কার-কুসংস্কার ২য় খন্ড-প্রবীর ঘোষ-দে’জ পাবলিশি

১০৭. সাম্ভালা-শরীফুল হাসান-বাতিঘর প্রকাশনী

১০৮. অলাতচক্র-তারাদাস বন্দোপাধ্যায়-মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রা:লি: 

১০৯. ক্রীতদাস-শ্রীপানহ-আনন্দ

১১০. নির্বাচিত রহস্য রোমানঞ-রন্জিত চট্টোপাধ্যায়-আনন্দ 

১১১. চাণক্য শ্লোক ও নীতিকথা-শ্রী গোপীনাথ গোস্বামী-আকাশ

১১২. ক্রাই উলফ্-উইলবার  স্মিথ ( Cry Wolf by Wilbur Smith)-মখদুম আহমেদ-রোদেলা প্রকাশনী

১১৩. হাজার বছরের বাঙালী সংস্কৃতি-গোলাম মুরশিদ-অবসর 

১১৪. বাংলাদেশে মিলিটারী ক্যু,সিআইএ  লিংক- বি জেড খসরু-সিরাজ উদ্দিন সাথী-দি ইউনিভার্সেল একাডেমি

১১৫. চিত্ত লোচন,ব্যত্তিত্বের নানান জটিলতা-তানভীর রাফি-আর্দশ

১১৬. দেবদাসী-শ্রীপান্হ-দে’জ পাবলিশিং

১১৭. একাত্তরের ঘাতক ও দালালরা-আজাদুর রহমান চন্দন-জাতীয় সাহিত্য প্রকাশ

১১৮. দোজখনামা-রবিশংকর বল-দে’জ পাবলিশিং

১১৯. ভারতবর্ষের ইতিহাস-কোকা আন্তেনভা,গ্রিগেরি বোন্গার্দ-লেভিন,গ্রিগেরি কতোভইস্ক-প্রগতি প্রকাশন,মস্কো

১২০. পুরান দিনের পুরান ঢাকার গল্প-মাহবুব রেজা-আকাশ

১২১.জেনারেল জ্যাকবের মুখোমুখি-মিজানুর রহমান খান-প্রথমা

১২২. ইহুদির জাতির ইতিহাস-আব্দুল্লাহ ইবনে মাহমুদ-ছায়াবীথি

১২৩. পিনবল-এম.জে.বাবু-গ্রন্হরাজ্য

১২৪. সুন্দরবনে সাত বৎসর-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-পান্ডুলিপি

১২৫. গুজরাট ফাইলস-রানা আইয়ুব-সুমন দত্ত-প্রজন্ম

১২৬. অর্কিড-তসলিমা কবির-শিল্পতরু প্রকাশনী

১২৭. ঢাকাইয়্যা চুটকি-আসলাম সানী-বিভাস

১২৮. দ্য কিলিংঅব ওসামা-সিমর হার্স-সোহেলী তাহমিনা-প্রজন্ম 

১২৯. ব্রেকিং ডন-স্টেফিন মেয়ার  ( Breaking Dawn by Stephenie Meyer)- বশীর বারহান,তাহমিনা সানি-ঝিনুক প্রকাশন

১৩০. নিউ মুন- স্টেফিন মেয়ার  ( New Moon by Stephenie Meyer) -প্রিন্স আশরাফ-ঝিনুক প্রকাশন

১৩১. মাই স্ট্রাগল,অ্যান অটোবায়োগ্রাফি-এডলফ হিটলার-রাব্বি উস সানী-সবুজ পাতা

১৩২. শয়তান উপাসকদের গল্প, ইয়াজিদি সম্প্রদায়ের ইতিহাস-কাজী ম্যাক-শোভা প্রকাশ 

১৩৩. দ্য অরিজিন অফ ফ্রিমেসনারি এ্যান্ড নাইটস্ টেম্পলার-জন রিচার্ডসন বেনেট-শাহেদ জামান-রোদেলা 

১৩৪. গুপ্তসংঘ-নিক হার্ডিং-হাসান তানভীর-নন্দন

১৩৫. ইমোশনাল ইনটেলিজেন্স-ড্যানিয়েল গোলম্যান-মজনু শাহ্-শব্দশৈলী 

১৩৬. সহস্র এক আরব্য রজনী-১ম খন্ড-ডঃ জে.সি. মারদ্রুস,ক্ষিতিশ সরকার  ( 1001 Arabian Nights by Dr.J.C.Mardurz,Translated by Khitish Sarker)-উৎকর্ষ

১৩৭.  সহস্র এক আরব্য রজনী-২য় খন্ড-ডঃ জে.সি. মারদ্রুস,ক্ষিতিশ সরকার  ( 1001 Arabian Nights by Dr.J.C.Mardurz,Translated by Khitish Sarker)-উৎকর্ষ

১৩৮. ভারতীয় বৌদ্ব সম্রাট অশোক-ভিনসেন্ট আর্থার স্মিথ-মাহবুব মিটুল-অবসর

১৩৯. কিংবদন্তীর গল্প চট্টগ্রাম-সুচরিত চৌধুরী-বাতিঘর

১৪০. বাংলাদেশে মাজারসংস্কৃতি-ড. ইকবাল হুসাইন-অনার্য 

১৪১. বাংলা একাডেমি-বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্হমালা-জামালপুর-বাংলা একাডেমি ঢাকা 

১৪২. দি গড ডিল্যুশন-রিচার্ড ডকিন্স  ( The God Delusion by Richard Dawkins)-কাজী মাহবুব হাসান-অনার্য

১৪৩. আঙুল কাটা জগলু-হুমায়ূন আহমেদ-কাকলী প্রকাশনী

১৪৪. টেন মিথস অ্যাবাউট ইজরাইল( ইজরাইল প্রতিষ্টার ১০ মিথ্যা)-ইলান প্যাপে-রাকিবুল হাসান-নব প্রকাশ

১৪৫. সেকালের ডাকাতের গল্প-ডাকাত সমগ্র-রওনাকুর রহমান-রেনেসাঁ

১৪৬. তালমুদ( হাজার বছরের রহস্যময় ইহুদি ধর্মগ্রন্হ) - ড. জফরুল ইসলাম খান-আবু সাইদ-ফাউন্টেন 

১৪৭. বাংলার ডাকাত-খগেন্দ্রনাথ মিত্র-আকাশ

১৪৮. রক্তাক্ত পিলখানা ( অপ্রকাশিত কথা,অপ্রকাশিত ছবি)-মোস্তফা মল্রিক-সুচয়িনী পাবলিশার্স

১৪৯. ভ্যালকেরি( হিটলার হত্যার ষড়যনত্র - ফিলিপ ভন বোয়েসলার-রাফিক হারিরি - আকাশ 

১৫০. দ্য আর্ট অব ওয়ার-সান জু-আরমান কবির

১৫১. হাউ টু টক টু এনিওয়ান ( সফলতার ৯২ টি কৌশল)-লেইল লোনডেস-লিপি রহমান-শব্দশিল্প

১৫২. দ্যা রেইপ অব বাংলাদেশ-অ্যান্হনী মাসকারেণহাস-রবীন্দ্রনাথ ত্রিবেদী -পপুলার পাবলিশার্স

১৫৩. টবে ও জমিতে ফুলের টাষ-ড.মোঃআখতার হোসেন চৌধুরী-প্রান্ত প্রকাশন

১৫৪. রহস্যে ঘেরা প্রাচীন গ্রীস-এরিখ ফন দানিকেন-এনায়েত রসুল-আকাশ

১৫৫. কারমিল্লা-জোসেফ শেরিড্যান লে ফানু-লুৎফুল কায়সার-বেনজিন

১৫৬. সিডাকশন প্যারাডাইস ( হ্রদয় আকর্ষনের খেলা)-ফায়েয আল সিফাত-প্লেস্টেশন

১৫৭. তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে-সাদাত হোসাইন-অন্যধারা

১৫৮. আইয়ামে জাহিলিয়া-আব্দুল্লাহ ইবনে মাহমুদ-গ্যানকোষ প্রকাশনী

১৫৯. হোলি আর্টিজান( একটি জার্নালিস্টিক অনুসন্ধান-নুরুজ্জামান লাবু-অন্বেষা 

১৬০. ইজরাইল দ্যা স্টেট অব গড-ইলুমিনাতির স্বপ্নভূমি-আব্দুল কাইয়ুম আহমেদ-দারুল ইলম

১৬১. নজরুল-সাহিত্যের নন্দনতাত্ত্বিক বিচার-সালাউদ্দিন আইয়ুব-নজরুল ইন্সটিটিউট

১৬২. শত্রু যোদ্বা-মোয়াজ্জেম বেগ-মুহাম্মদ নাফিস নাওয়ার-প্রজন্ম

১৬৩. হিরোশিমার মেয়ে-আর কিম-ইলা মিত্র-আকাশ

১৬৪. মানুষখেকো মানুষের খোঁজে-ফেরদৌস আকিক-আকাশ

১৬৫. আন্দামানে দশ বৎসর-মদনমোহন ভৌমিক-আকাশ

১৬৬. মাই লাইফ ইনসাইড আল-কায়দা-মর্টেন স্টর্ম-প্রমিত হোসেন-সূচীপত্র

১৬৭. অপারেশন ইন্দিরা হত্যা-সুজিত রায়-দে পাবলিকেশন

১৬৮. ভালবাসা কারে কয়-অভিজিৎ রায়-শুদ্বস্বর

১৬৯. বিশ্বাসের ভাইরাস-অভিজিৎ রায়-সূচীপত্র 

১৭০. আধুনিক গরু-রচনা সমগ্র-মহিউদ্দিন মোহাম্মদ-গ্যানকোষ প্রকামনী

১৭১. দারবিশ-লতিফুল ইসলাম শিবলী-নালন্দা 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বনলতা এক্সপ্রেস-Bonolota Express-The poetric Journey -The review

নলতা এক্সপ্রেস (Bonolota Express) দেখলাম। হুমায়ুন আহমেদ এর 'কিছুক্ষন' উপন্যাস অবলম্বনে এই মুভিটা তৈরী। এক কথায় অসাধারণ।
 
হল ভর্তি দর্শক। মাঝে মাঝে হাসির রোল। দর্শকরা যেনো ভ্রমণ করছে রাতের ট্রেনে।মিশে গেছে যাত্রীদের দুঃখ -বেদনা, হাসি কান্না, প্রেম,বিচ্ছেদ, মান অভিমান, ঝগড়া আপোষে। ট্রেনে একটি শিশুর জন্ম, সব যাত্রীদের এক মানবিকতার ছাতার তলায় নিয়ে আসে। দর্শক ডুবে থাকে প্রিয় অভিনেতা -অভিনেত্রীদের নিখাদ অভিনয় জাদুতে। আমার প্ৰিয় অভিনেতা মোশারফ করিম এর অভিনয় আমাকে আবারো বিমোহিত করলো। 

Bonolota Express: A Bangla Movie Short Review
অভিনেতা মোশারফ করিম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল ২০১২ সালে এক আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠানে। হোটেল সোনারগাঁয়ে। উনার হাত থেকে আমি পুরস্কার গ্রহণ করেছিলাম। সত্যিই mydear লোক!
 
অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা তাঁদের সর্বোচ্চ ঢেলে দিয়েছেন। বিশেষ করে চঞ্চল চৌধুরী, শ্যামল মওলা, ইফতেখাব দিনার,বাঁধন, সাবিলা নূর -এর অভিনয় মনে রাখার মতো। তবে শরিফুল রাজ জাত অভিনেতা। ক্লিন-সেভড মুখটা তেমন ভালো লাগে নাই। শামীমা নাজনীন - উনার অভিনয় এই ছবিকে এক অনন্য মাত্রা দিয়েছে। পকেটমারের চরিত্র বেশ হাস্যরস তৈরী করেছে দর্শকদের মাঝে।
 
সিনেমাটোগ্রাফি চমৎকার। ৮০% ট্রেনের ভিতর ধারণ কৃত। বাকি টুকু flashback। শুধু ফ্রেম টু ফ্রেম tansition আমার কাছে একটু বোরিং লেগেছে। Transition আরেকটু স্লো বা fade-out হলে ভালো লাগতো। যাই হউক, পরিচালক যেটা ভালো মনে করেছেন, সেটাই ব্যবহার করেছেন। ওয়াইড এঙ্গেল লেন্সের ব্যবহার চমৎকার। ক্লোজ আপ বেশি হওয়ার জন্য কিছু ফেইস একটু distorted মনে হয়েছে আমার কাছে ( ব্যক্তিগত মতামত )। আইয়ুব বাচ্চুর গান ' আর বেশি জ্বালালে, গান টি দর্শকদের নস্টালজিক করেছে। রবীন্দ্র সংগীত এর প্রয়োগ যথার্থ।
 
ছবি শেষে দর্শকদের হাত তালি এবং চোখে মুখে সন্তূষ্টির ভাব অনেক কম ছবির ভাগ্যে জুটে।
আমার ব্যক্তিগত স্কোর ৮. ৫/১০

ইংরেজি থেকে বাংলা ( ইংলিশ টু বাংলা ) অনুবাদের সেরা ওয়েবসাইটসমূহ – আপনার অনলাইন অনুবাদ সহায়ক-English to Bangla Translator Top sites

 

English to Bangla (ইংলিশ টু বাংলা )Translator on Google Translate

আজকের প্রযুক্তিনির্ভর যুগে ইংরেজি জানা খুবই গুরুত্বপূর্ণ। তবে সব সময় সবাই ইংরেজি ভালোভাবে বুঝে উঠতে পারে না। আবার অনেক সময় দরকার হয় ইংরেজি টেক্সট বাংলায় অনুবাদ করার। এই ক্ষেত্রে অনলাইন অনুবাদ সাইটগুলো আমাদের অনেক সাহায্য করে।

এই ব্লগে আমরা জানবো কিছু জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ইংরেজি থেকে বাংলা ( ইংলিশ টু বাংলা ) অনুবাদ সাইট সম্পর্কে, যেগুলো আপনি মোবাইল বা কম্পিউটার থেকে সহজেই ব্যবহার করতে পারবেন।


🔍 ১. Google Translate – সবচেয়ে জনপ্রিয় অনুবাদক

  • 🌐 ওয়েবসাইট:  https://translate.google.com

  • 🎯 বৈশিষ্ট্য:

    • ১০০টিরও বেশি ভাষায় অনুবাদ

    • বাংলা উচ্চারণ ও শব্দের অর্থও দেখায়

    • মোবাইল অ্যাপেও সহজেই ব্যবহারযোগ্য

    • কণ্ঠস্বরে পড়ে শোনাতে পারে

ব্যবহারবিধি:
Google Translate-এ যান → “English” থেকে “Bengali” নির্বাচন করুন → ইংরেজি বাক্য লিখুন → সঙ্গে সঙ্গে বাংলা অনুবাদ চলে আসবে।


🧠 ২. Bing Microsoft Translator – মাইক্রোসফটের অনুবাদক

  • 🌐 ওয়েবসাইট: https://www.bing.com/translator

  • 🎯 বৈশিষ্ট্য:

    • নির্ভুল অনুবাদ

    • সহজ এবং দ্রুত ইন্টারফেস

    • প্রাত্যহিক ব্যবহারে উপযোগী

বিশেষ দিক: Microsoft-এর AI প্রযুক্তির কারণে এটি অনেক ক্ষেত্রেই Google Translate-এর বিকল্প হতে পারে।


✨ ৩. Lingvanex Translator – আধুনিক অনুবাদ সহকারী

  • 🌐 ওয়েবসাইট: https://lingvanex.com/translation/english-to-bengali/

  • 🎯 বৈশিষ্ট্য:

    • ফাইল, ডকুমেন্ট এবং ওয়েবসাইট অনুবাদ

    • টেক্সট-টু-স্পিচ ফিচার

    • অফিসিয়াল ও প্রফেশনাল অনুবাদে কার্যকর


⚡ ৪. NiceTranslator – হালকা ও দ্রুত অনুবাদ টুল

  • 🌐 ওয়েবসাইট: https://www.nicetranslator.com

  • 🎯 বৈশিষ্ট্য:

    • একাধিক ভাষা সমর্থন করে

    • সরাসরি টাইপ করলে রিয়েলটাইমে অনুবাদ দেখায়

    • একাধিক অনুবাদক API ব্যবহার করে


📱 ৫. iTranslate – বহুভাষিক অনুবাদ অ্যাপ

  • 🌐 ওয়েবসাইট: https://www.itranslate.com

  • 🎯 বৈশিষ্ট্য:

    • অ্যাপ ভার্সনে ১০০+ ভাষায় অনুবাদ

    • ভয়েস ইনপুট এবং স্পিচ আউটপুট

    • প্রিমিয়াম ফিচারে অফলাইন অনুবাদ


✅ উপসংহার

ইংরেজি থেকে বাংলা অনুবাদের জন্য এই ওয়েবসাইটগুলো আপনার প্রতিদিনের কাজকে সহজ করে তুলবে। তবে মনে রাখবেন, যন্ত্রচালিত অনুবাদ সব সময় নিখুঁত নয়। তাই গুরুত্বপূর্ণ লেখার ক্ষেত্রে অনুবাদ পড়ে একটু সম্পাদনা করে নেওয়াই ভালো।

আপনি যদি নিয়মিত অনুবাদের প্রয়োজন অনুভব করেন, তাহলে উপরের সাইটগুলো বুকমার্ক করে রাখুন বা তাদের মোবাইল অ্যাপ ব্যবহার করুন।


📌 আপনার প্রিয় অনুবাদ সাইট কোনটি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না!

বৃষ্টির পর গ্রামের পথের অপরূপ রূপ | Village Walk After Rain | Peaceful Nature Vlog

 


আজকের এই ভ্লগে চলুন ঘুরে আসি এক বৃষ্টির পর গ্রামের রাস্তা দিয়ে — যেখানে প্রকৃতি হয়েছে একেবারে মনোমুগ্ধকর। বর্ষার পর গ্রামের পরিবেশে যে শান্তি ও প্রকৃতির সৌন্দর্য দেখা যায়, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। 🌧️🌿 This vlog captures the peaceful village walk after rain, showcasing the calm beauty of rural life in Bangladesh during the monsoon season. The muddy paths, green fields, ducks sounds, and rain-soaked nature make it a truly relaxing experience. 📍 Location:Joynagar,Vatara,Jamalpur, A serene rural area in Bangladesh 🇧🇩 📷 Content Type: Village life vlog, nature walk after rain, peaceful ambiance 👉 যারা গ্রামের প্রকৃতি ভালোবাসেন বা মনকে শান্ত করতে চান, তাদের জন্য এই ভিডিওটি হবে এক অনন্য অভিজ্ঞতা। Don't forget to Like 👍, Comment 💬 and Subscribe 🔔 for more beautiful village lifestyle vlogs!

‘এফ-সেভেন বিজিআই’ জঙ্গি বিমান

 ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে যে বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে, সেটি ছিল ‘এফ-সেভেন বিজিআই’ মডেলের একটি জঙ্গিবিমান।

 

এফ-৭ বিজিআই |সংগৃহীত

 

এই বিমানটি চীনের তৈরি এবং ‘চেংদু জে-সেভেন’ সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ হিসেবে পরিচিত। এটি নির্মাণ করেছে চীনের ‘চেংদু এয়ারক্রাফট করপোরেশন’। মূলত, এটি সোভিয়েত যুগের জনপ্রিয় যুদ্ধবিমান ‘মিগ-২১’-এর আধুনিক চীনা সংস্করণ, যা এখনো বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত যুদ্ধবিমান হিসেবে বিবেচিত।

বাংলাদেশ বিমান বাহিনীর বহরে বর্তমানে ৩৬টি এফ-৭ মডেলের যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ‘এফ-সেভেন বিজিআই’ মডেলের। এছাড়াও রয়েছে ‘এফটি-৭এমবি’ ও ‘এফ-৭বিজি’ ভ্যারিয়েন্ট।

২০১১ সালে বাংলাদেশ সরকার চীনের সঙ্গে ১৬টি এফ-সেভেন বিজিআই জঙ্গিবিমান কেনার জন্য চুক্তি করে এবং ২০১৩ সালে সেগুলো বিমান বাহিনীর বহরে যুক্ত হয়। ওই একই বছর এই মডেলের উৎপাদন বন্ধ করে দেয় চেংদু এয়ারক্রাফট করপোরেশন।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর নির্দিষ্ট চাহিদা অনুযায়ী ‘এফ-সেভেন বিজিআই’ মডেলটি তুলনামূলকভাবে স্বল্প খরচে তৈরি করা হয়।

বিমানটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২,২০০ কিলোমিটার (মাক ২.২)। এটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা, জিপিএস গাইডেড বোমা এবং বাড়তি জ্বালানি ট্যাংকসহ সর্বোচ্চ দেড় হাজার কেজি ওজন বহনে সক্ষম।

এ বিমানে একজন বৈমানিক বসার ব্যবস্থা রয়েছে। ককপিটে আধুনিক ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয় এবং এতে ‘কেএলজে-৬এফ’ সংস্করণের রাডার সিস্টেম সংযুক্ত। এটি সর্বোচ্চ সাড়ে ১৭ হাজার মিটার উচ্চতায় উড়তে পারে।