বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, এবং ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Tuesday, July 22, 2025
শুভ সালাতিন
, Posted in
বিমান বিধ্বস্ত
,
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
,
0 Comments
PLACES OF INTEREST
NATURE
ARCHITECTURE AND MONUMENT
RIVERSCAPE
FISHING BOATS
HILL TRACKS
HISTORY
BLACK AND WHITE
PEOPLE
CULTURE
SAJEK LANDSCAPE
HARVEST
URBAN LIFE STYLE
Tuesday, July 22, 2025
শুভ সালাতিন
, Posted in
বিমান বিধ্বস্ত
,
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
,
0 Comments
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় ৭৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকাল আটটার পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান এ তথ্য জানান।
তিনি দগ্ধ শিশুদের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান। রক্তের পর্যাপ্ত ডোনার রয়েছে বলেও তিনি জানান, তবে কিছু নেগেটিভ ব্লাড গ্রুপের রক্তের প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গতকাল দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছু সময় পরই একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ দুপুর ১টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পায়।
পরে নিশ্চিত হওয়া যায়, চীনের তৈরি বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে স্কুল প্রাঙ্গণের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে।
বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ভবনে আগুন ধরে যায়। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক ও বিভীষিকা। দগ্ধ শিশুদের আর্তনাদ, আর সন্তানদের খোঁজে ছুটে আসা মা–বাবা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৭১ জন আহত হয়েছেন।
